May 23, 2026, 4:33 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সিঙ্গাপুরে যৌনকর্মীদের ডাকাতি: দুই ভারতীয়র কারাদণ্ড ও বেত্রাঘাত

সিঙ্গাপুরে যৌনকর্মীদের ডাকাতি: দুই ভারতীয়র কারাদণ্ড ও বেত্রাঘাত

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের ওপর হামলা ও ডাকাতির দায়ে দুই ভারতীয় নাগরিককে পাঁচ বছরের বেশি কারাদণ্ড এবং ১২টি করে বেত্রাঘাতের সাজা দিয়েছে আদালত।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দেশটির আদালত এই রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন—২৩ বছর বয়সী আরোক্কিয়াসামি ডেইসন ও ২৭ বছর বয়সী রাজেন্দ্রন মায়িলারাসন।

মামলার নথিতে উল্লেখ করা হয়, গত ২৪ এপ্রিল তারা ছুটি কাটাতে ভারতে থেকে সিঙ্গাপুরে যান। দুদিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হেঁটে বেড়ানোর সময় এক অজ্ঞাত ব্যক্তি তাদের যৌন সেবা নেওয়ার প্রস্তাব দেন এবং যোগাযোগের ঠিকানা দেন।

পরবর্তীতে আরোক্কিয়াসামি প্রস্তাব দেন, টাকার প্রয়োজনে নারীদের কাছ থেকে ডাকাতি করা যেতে পারে। রাজেন্দ্রনও তাতে সম্মতি দেন।

প্রথম ঘটনায় তারা এক হোটেল কক্ষে গিয়ে একজন যৌনকর্মীর হাত-পা বেঁধে মারধর করে। এরপর গয়না, নগদ ২ হাজার সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। একই দিন রাত ১১টার দিকে তারা আরেকজন নারীর সঙ্গে দেখা করার নাম করে আরেকটি হোটেলে প্রবেশ করে। একই কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৮০০ ডলার, দুটি মোবাইল ফোন ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।

পরদিন দ্বিতীয় ভুক্তভোগী অন্যজনকে ঘটনাটি জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়। এভাবে তাদের খোঁজ মেলে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে দোষ স্বীকার করলেও তারা লঘু শাস্তির আবেদন করেছিলেন।

সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ডাকাতির সময় যদি ভুক্তভোগীকে স্বেচ্ছায় আঘাত করা হয়, তবে ৫ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১২ দফা বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *