May 23, 2026, 4:24 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতির মৃত্যু

 আন্তর্জাতিক ডেস্ক :
ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতের নাগপুরের হোটেল ব্যবসায়ী ও উদ্যোক্তা জাভেদ আক্তার ও তার স্ত্রী নাদিরা গুলশান নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ইতালির গ্রোসেটোর কাছে অরেলিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর ফ্রান্স থেকে হলিডে শুরু করেছিলেন জাভেদ-নাদিরা। সঙ্গে ছিল তিন সন্তান—দুই মেয়ে আরজু ও শিফা এবং ছেলে জাজ়েল আখতার।  ফ্রান্স থেকে তারা সপরিবারে ইতালি পৌঁছান। ঘটনার দিন ইতালির বিভিন্ন জায়গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল তাদের। সে জন্য তারা একটি নাইন-সিটার মিনিবাস ভাড়া করেন। অরেলিয়া হাইওয়েতে মিনিবাসটি একটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতি ও মিনিবাস চালকের।

দুর্ঘটনায় তিন ছেলে মেয়ের মধ্যে আরজ়ুর মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে সিয়েনার লি স্কট হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, শিফা এবং জাজ়েলকে ফ্লোরেন্স এবং গ্রোসেটোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইতালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘গ্রোসেটোর কাছে দুর্ঘটনায় নাগপুরের দুই ভারতীয় নাগরিকের মৃত্যুতে দূতাবাস আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবারের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে। আমরা পরিবারকে সবরকম সহায়তা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *