April 7, 2026, 1:20 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বলিউডের সিনেমা ভালোবাসেন পুতিন

 আন্তর্জাতিক ডেস্ক :
ফের ভারতীয় সিনেমার প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  তিনি বলেছেন, রাশিয়ায় এখনো এটির (বলিউড সিনেমা) বিপুল জনপ্রিয়তা রয়েছে।  খবর এনডিটিভির। 

সোচিতে ভ্যালদাই ডিসকাশন গ্রুপে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, ‘আমরা ভারতীয় সিনেমাকে ভালোবাসি।’

তিনি বলেন, ভারতের বাইরে সম্ভবত রাশিয়াই একমাত্র দেশ যেখানে দিন-রাত শুধু ভারতীয় চলচ্চিত্র সম্প্রচারের জন্য একটি আলাদা টেলিভিশন চ্যানেল রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, দু’দেশের সম্পর্ক শুধু রাজনীতি ও কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সংস্কৃতি ও মানবিক সংযোগেও প্রসারিত। 

তিনি উল্লেখ করেন, অনেক ভারতীয় শিক্ষার্থী রাশিয়ায় পড়াশোনা করছে এবং রাশিয়ার জনগণ ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে সিনেমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে।

রাশিয়ায় বলিউডের জনপ্রিয়তা

পুতিনের মন্তব্য দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক সেতুবন্ধনের প্রতিফলন, যা সোভিয়েত যুগে ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয়তা থেকেই শুরু। রাজ কাপুর ও মিঠুন চক্রবর্তী তখন রাশিয়ায় ঘরে ঘরে পরিচিত নাম ছিলেন।

মিঠুন চক্রবর্তীর ১৯৮২ সালের ব্লকবাস্টার ‘ডিস্কো ড্যান্সার’ সোভিয়েত ইউনিয়নে সর্বাধিক আয়ের ভারতীয় চলচ্চিত্রে পরিণত হয়। রাজ কাপুরের ১৯৫১ সালের ‘আওয়ারা’ সেই দুই ভারতীয় সিনেমার মধ্যে একটি যার বিদেশে টিকিট বিক্রি প্রায় ১০ কোটি ছাড়িয়েছিল। 

এর আগেও পুতিন ভারতীয় সিনেমার প্রশংসা করেছেন। ২০২৪ সালে ব্রিকস সম্মেলনের আগে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলিউডের প্রশংসা করে বলেছিলেন, ভারতীয় সিনেমা রাশিয়ায় সবচেয়ে জনপ্রিয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *