May 23, 2026, 9:36 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজশাহীতে ৪ দিন পর দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

রাজশাহীতে ৪ দিন পর দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি,

রাজশাহী বিভাগে চার দিনের বন্ধের পর আবারো দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বাসগুলো পুনরায় যাত্রী পরিবহন করছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।

মহাসচিব জানান, বাস শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ এক মাস সময় চেয়েছে। দুপক্ষের আলোচনার ভিত্তিতে বাস চলাচল আবার শুরু হয়েছে।

উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর হঠাৎ করে মালিকপক্ষ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করেছিল। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন রুটে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বন্ধের সময় কেবল স্থানীয় বাস এবং একতা ট্রান্সপোর্ট চলাচল করেছিল।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিক ও মালিকপক্ষের সাময়িক সমঝোতার কারণে রাজশাহী-ঢাকা রুটে কিছু সময়ের জন্য বাস চলাচল শুরু হলেও আবারও বন্ধ হয়ে যায়।

মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, “আলোচনা এখনও চলমান আছে। সুপারভাইজারের বেতন ১০০ টাকা এবং হেলপারের বেতন ৫০ টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *