May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন শেহবাজ ও আসিম মুনির

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন শেহবাজ ও আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটনে শিগগিরই বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচিত এ বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও যোগ দিতে পারেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, দ্য ডন ও জিও নিউজ।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কয়েক সপ্তাহ পরই এই বৈঠক হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক উষ্ণ হলেও ভারত-আমেরিকা সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্যে রয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম বলছে, বৈঠকে সন্ত্রাসবিরোধী লড়াই, অর্থনীতি ও বাণিজ্য ইস্যুতে আলোচনা হবে। এ ছাড়া গাজা পরিস্থিতি, ইরান ও কাতার প্রসঙ্গেও আলাপ হতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানান, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *