May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফিলিস্তিনকে আজই স্বীকৃতি দেবে আরও ৬ দেশ

ফিলিস্তিনকে আজই স্বীকৃতি দেবে আরও ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউইয়র্কে আয়োজিত এক সম্মেলনে আজই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে আরও কয়েকটি দেশ। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বৈঠকে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং সম্ভাব্যভাবে নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ঘোষণা করবে।

এর আগে, রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। গাজায় যুদ্ধ তীব্র হওয়া এবং মানবিক বিপর্যয় চলার মধ্যে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এর আগেই ইউরোপজুড়ে এ প্রচারের নেতৃত্ব দেন। গত জুলাই মাসে জাতিসংঘে তিনি পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

১২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত “নিউ ইয়র্ক ঘোষণাপত্র” বা “গাজা পরিকল্পনা”-তেও দ্বি-রাষ্ট্র সমাধানকে ভিত্তি করে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির রূপরেখা তুলে ধরা হয়। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে জুলাইয়ের সম্মেলনে প্রস্তাবিত এ ঘোষণাপত্রে ব্যাপক সমর্থন মেলে।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওই সম্মেলন বর্জন করে এবং ঘোষণার বিরোধিতা করে। তবুও জাতিসংঘ আশা করছে, এ সম্মেলন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে নতুন গতি যোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *