May 23, 2026, 1:07 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ইউরোপে সাইবার হামলা, শত শত ফ্লাইট বাতিল

ইউরোপে সাইবার হামলা, শত শত ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের বিভিন্ন বড় বিমানবন্দরে সাইবার হামলার কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চেক-ইন ও বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইট অচল হয়ে পড়ায় শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। তবে ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে তাদের সেবা বন্ধ রয়েছে এবং ত্রুটি সারাতে সময় লাগবে। প্রতিষ্ঠানটি বিশ্বের বহু এয়ারলাইন্স ও বিমানবন্দরে যাত্রীসেবা দিয়ে থাকে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের মোবাইল ফোনে ফ্লাইট বাতিলের নোটিশ পাঠানো হচ্ছে। এদিকে ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, “ইন্টারনেট সেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়ালভাবে যাত্রীদের সেবা দেওয়া হবে। এতে সময় বেশি লাগবে, আর কলিন্স অ্যারোস্পেস দ্রুত সমস্যার সমাধান করতে না পারলে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় গড়ে ৫৪ মিনিট পিছিয়ে যাবে।”

সূত্র: ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *