May 23, 2026, 6:05 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৭ দিনে ২ কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী ২২ বিজিবি’র অভিযানে প্রায় ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি।
আটককৃত ব্যক্তিরা হলেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের পুত্র মমিনুল ইসলাম (২৪)। অপরজন একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার পুত্র মোঃ হুমায়ুন কবির (২০)।

কুড়িগ্রাম বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ)-১২৫ টি,ভারতীয় মদ-৬৩৫ বোতল,
গাঁজা-১৪৫ কেজি,ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস,জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস,
ভারতীয়-৭৯ হাজার রুপি,চকলেট বাজি-৪৫হাজার১৫০ পিস,কসমেটিকস আইটেম-বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *