May 23, 2026, 6:05 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নড়াইলে গণঅধিকার পরিষদের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় আলাদাতপুরের এলিট কুজিন রেস্টুরেন্টে সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মূল দল ও অঙ্গসংগঠনের থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলা কমিটির সভাপতি। কেন্দ্রীয় কমিটির মনিরুল মাওলা ও লায়ন নুর ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনী প্রস্তুতি, পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটি গঠন ও দায়িত্ব বণ্টন কার্যক্রমও সম্পন্ন হয়। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জনগণের দ্বারপ্রান্তে দলের লক্ষ্য ও উদ্দেশ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দলের সাংগঠনিক সম্পাদক বলেন, “সমস্ত দল ও নেতাদের মধ্যে আমরা ব্যতিক্রম তা জনগণের কাছে প্রমাণ করতে হবে।” সভায় গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনিরুল মাওলা বলেন, “লায়ন নুর ইসলামকে আমরা নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের ব্যানারে এমপি হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে প্রত্যেক পাড়া-মহল্লায় আমাদের কাজ করতে হবে।”

লায়ন নুর ইসলাম বলেন, “এদেশের রাজনীতি ও দেশপ্রেমে ভি.পি নুরুল হক নূরের বিকল্প নেই। তার ত্যাগ ও আদর্শ যে ব্যতিক্রম তা নির্বাচনী কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে প্রমাণ করতে হবে। নির্বাচিত হওয়ার পরে কি করবেন তা না বলে, জনগণের কল্যাণে নতুন দিগন্তের ইতিহাস তৈরি করতে হবে। মানুষ এখন সচেতন এবং নতুনত্বের সন্ধানে রয়েছে; আমাদেরই তা প্রমাণ করতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *