May 22, 2026, 11:37 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সুইডেন-ফ্রান্সে বিক্ষোভ

গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সুইডেন-ফ্রান্সে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজায় চলমান যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবিতে ইউরোপজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লন্ডন ও মরক্কোর পর এবার সুইডেন এবং ফ্রান্সেও হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন।

সুইডেনের রাজধানী স্টকহোমে নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের আহ্বানে শত শত বিক্ষোভকারী ওডেনপ্ল্যান স্কোয়ারে সমবেত হয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধে সুইডিশ সরকারের উদ্যোগ দাবি করেন।

অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্লেস দ্য লা রিপাবলিকে বিপুল সংখ্যক মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে মিছিল ও স্লোগানে অংশ নেন। সেখানেও গাজায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান ওঠে।

এদিকে গাজায় সামরিক অভিযানে নতুন মাত্রা যোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বিমান হামলায় তারা গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ‘সুসি টাওয়ার’ ধসে দেয়। চলমান যুদ্ধে এটিই প্রথম বড় টাওয়ার ধ্বংসের ঘটনা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স (সাবেক টুইটার)-এ ধ্বংসস্তূপের ভিডিও প্রকাশ করে লেখেন, “আমরা হামলা চালিয়ে যাচ্ছি।”

আইডিএফ দাবি করেছে, ধ্বংস হওয়া ভবনটি হামাস ব্যবহার করছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হামাস। হতাহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।

অন্যদিকে গাজা থেকেও ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়। আইডিএফ জানায়, একটি প্রতিরোধ ব্যবস্থা দ্বারা ধ্বংস করা সম্ভব হয়েছে, আরেকটি খোলা মাঠে গিয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *