May 22, 2026, 11:37 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

ভেনেজুয়েলায় মার্কিন হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলায় যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন শঙ্কা বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পুয়ের্তো রিকোর বিমানঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, ভেনেজুয়েলায় সক্রিয় সংঘবদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে এ হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। মার্কিন প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, অন্তত ১০টি যুদ্ধবিমান সেখানে মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্র এসব চক্রকে ‘মাদক-জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছে।

এদিকে, হামলার আশঙ্কার প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ তুলেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে বলপ্রয়োগে উৎখাতের ষড়যন্ত্র করছে। তিনি বলেন,
“ভেনেজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিলের আহ্বান জানাই। আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান জানাতে হবে যুক্তরাষ্ট্রকে।”

মাদুরো আরও বলেন, তিনি ট্রাম্পকে সম্মান করেন এবং দুই দেশের মধ্যে কোনো মতপার্থক্য সামরিক সংঘাতের দিকে নেওয়ার মতো গুরুতর নয়। বরং ভেনেজুয়েলা আলোচনায় ও সংলাপে আগ্রহী।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। তবে তিনি দেশটির নির্বাচনী প্রক্রিয়াকে ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেছেন। তিনি মূলত গত জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনকে ইঙ্গিত করেছেন, যেখানে মাদুরো বিজয়ী হলেও পশ্চিমা দেশগুলো ফলাফলকে বৈধতা দেয়নি।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *