May 22, 2026, 11:37 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সুদানে ভয়াবহ ভূমিধস, এক হাজারের বেশি মানুষের মৃত্যু

সুদানে ভয়াবহ ভূমিধস, এক হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সুদানের দক্ষিণাঞ্চলের দারফুরের মাররা পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সুদান লিবারেশন মুভমেন্ট। ঘটনাটি ঘটেছে গত রোববার (৩১ আগস্ট) তারাসিন গ্রামে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর পাহাড় ধসে গোটা গ্রাম মাটির নিচে চাপা পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রামের সব বাসিন্দা নিহত হয়েছেন। কেবল একজন জীবিত উদ্ধার হয়েছেন।

দারফুরের ওই অঞ্চলটি সুদান লিবারেশন মুভমেন্টের নিয়ন্ত্রণে রয়েছে। তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মরদেহ উদ্ধারে সহায়তা চেয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

উল্লেখ্য, সুদানে সরকারি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। এই গৃহযুদ্ধের কারণে অনেক মানুষ দারফুরের দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তবে সেই জায়গাতেই এবার প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কাড়ল এক হাজারেরও বেশি মানুষের।

সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *