May 23, 2026, 3:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মুলাদীতে দুই ভাইয়ের হাতে অন্ধ যুবক, বাবাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

মুলাদীতে দুই ভাইয়ের হাতে অন্ধ যুবক, বাবাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি

বরিশালের মুলাদীতে হৃদয়বিদারক এক ঘটনায় আপন দুই ভাইয়ের হাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন সিরাজুল ইসলাম রিপন ব্যাপারী। অভিযোগ রয়েছে, বাবার নির্দেশে দুই ভাই রিপনের চোখ উপড়ে নেয় এবং তা বাবার হাতে তুলে দেয়।

সোমবার দুপুরে রিপনের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে বরিশাল মহানগর জজ আদালতে মামলা করেন। মামলায় রিপনের দুই ভাই স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী ও বাবা আশেদ ব্যাপারীসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে মুলাদী থানাকে এফআইআর করার নির্দেশ দেন।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ আগস্ট)। এরপর স্থানীয়রা গুরুতর আহত রিপনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুলাদী থানার এসআই মো. মাসুদ জানান, ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেনি। তবে আদালতের নির্দেশ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই নৃশংস ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *