April 7, 2026, 11:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় শহরের বাংলাবাজার অফিসার্স কোয়ার্টার মাঠে প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সামিউল হুদা, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এছাড়া জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিমসহ অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলাটি গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এবং রনো ইভেন্ট ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এতে প্রদর্শনী ও বিক্রয়ের জন্য থাকছে দেশীয় ও আধুনিক নানা পণ্যের স্টল।

শিশু ও কিশোরদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিভিন্ন রাইডস, লাইটিং ভূতের বাড়ি এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা মেলার আনন্দ আরও বাড়িয়ে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *