May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ট্রাম্পের মাদুরোকে হুমকি: “শেষবারের মতো তেড়িবেড়ি করতে পারবেন”

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মাদুরো যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তা হবে ‘সর্বোত্তম’। তবে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলে এবারই শেষবারের মতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুদ্ধজাহাজ ও হাজার হাজার সেনা মোতায়েন করেছেন। গত দুই সপ্তাহে মার্কিনরা দুটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “সবকিছু মাদুরোর ওপর নির্ভর করছে। ক্ষমতা ছেড়ে দেওয়া তার জন্য বুদ্ধিমানের কাজ হবে। তবে যদি তিনি প্রতিরোধ করেন, এবারই শেষবারের মতো সুযোগ পাবেন।”

একই সঙ্গে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোরও সমালোচনা করেছেন। তিনি বলেন, “গুস্তাভো যুক্তরাষ্ট্রের বন্ধু নন। তিনি কোকেইন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাঠান, তাই সাবধান থাকতে হবে।”

মাদক চোরাচালান ঠেকানোর নাম করে প্রথমে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানো শুরু করেন ট্রাম্প। বর্তমানে এই শক্তি ব্যবহার করে মাদুরোকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করার চেষ্টা চলছে। মার্কিন বিমান হামলায় ইতিমধ্যেই ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এরা মাদক চোরাচালানে জড়িত ছিলেন।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *