May 23, 2026, 2:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মুমূর্ষু নবজাতককে জীবনদানে এগিয়ে এল কোস্টগার্ড

মুমূর্ষু নবজাতককে জীবনদানে এগিয়ে এল কোস্টগার্ড স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চে এক মুমূর্ষু নবজাতককে কৃত্রিম অক্সিজেন পৌঁছে দিয়ে মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটে, যখন এক মা তার দুই দিনের মুমূর্ষু নবজাতককে কৃত্রিম অক্সিজেন সহকারে উন্নত চিকিৎসার জন্য ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ‘এম ভি মিতালী-০৭’ লঞ্চে যাত্রা শুরু করেন। লঞ্চটি শুক্রবার ভোর ৪টায় ফতুল্লা লঞ্চঘাটের কাছে পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যায়। এতে নবজাতকের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে। নিকটাত্মীয়রা দ্রুত ৯৯৯ জরুরি সেবা নম্বরে কল করলে কোস্টগার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে মেডিকেল টিম হাই স্পিডবোটে অক্সিজেন সিলিন্ডারসহ লঞ্চের কাছে পৌঁছায়। টিমটি নবজাতককে দ্রুত অক্সিজেন প্রদান করে এবং লঞ্চের মাধ্যমে সদরঘাটে নিয়ে আসে। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়। কোস্টগার্ডের এই তৎপরতা নবজাতকের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চে এক মুমূর্ষু নবজাতককে কৃত্রিম অক্সিজেন পৌঁছে দিয়ে মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটে, যখন এক মা তার দুই দিনের মুমূর্ষু নবজাতককে কৃত্রিম অক্সিজেন সহকারে উন্নত চিকিৎসার জন্য ভোলার ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ‘এম ভি মিতালী-০৭’ লঞ্চে যাত্রা শুরু করেন। লঞ্চটি শুক্রবার ভোর ৪টায় ফতুল্লা লঞ্চঘাটের কাছে পৌঁছালে অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যায়। এতে নবজাতকের শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে।

নিকটাত্মীয়রা দ্রুত ৯৯৯ জরুরি সেবা নম্বরে কল করলে কোস্টগার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলা থেকে মেডিকেল টিম হাই স্পিডবোটে অক্সিজেন সিলিন্ডারসহ লঞ্চের কাছে পৌঁছায়। টিমটি নবজাতককে দ্রুত অক্সিজেন প্রদান করে এবং লঞ্চের মাধ্যমে সদরঘাটে নিয়ে আসে। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি মা ও শিশু হাসপাতালে অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়।

কোস্টগার্ডের এই তৎপরতা নবজাতকের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *