July 7, 2026, 10:21 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী তৌহিদ ভুইয়া

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তৌহিদ ভূঁইয়া প্রচার-প্রচারণায় সরব হয়েছেন। ফেসবুক, সরেজমিন ও নানা মাধ্যমে প্রচার-প্রচারনা করছেন।

তিনি ২নং নদোনা ইউনিয়নের বুরপিট গ্রামের সন্তান। ছাত্রজীবন থেকেই একজন সৎ পরিচ্ছন্ন সংগঠক, সমাজকর্মী, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা। একজন পেশাজীবী- ব্যক্তিজীবনে সদালাপী স্পষ্ঠভাষী সরল ও নিরহংকারী মিশুক মানুষ। তৌহিদ ভুইয়া ১৯৯০ সালে অষ্টম শ্রেনির ছাত্র থাকাকালীন জাতীয় শিশুকিশোর সংগঠন মুকুল ফৌজের বাংলাবাজার শাখার “অগ্রসেনার দায়িত্ব পালনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হন। তিনি নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে সততা ও সুনামের সাথে দায়িত্বপালন করেছেন এবং স্কুলের শিক্ষারমান ও পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেন। প্রাক্তন ছাত্রছাত্রী রুবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় সংগঠনের অন্যতম সংগঠক এবং আহবায়কের দায়িত্ব পালন করেছেন।এই সংগঠনটি ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্ল্যান মূলক কাজ করে।

প্রাক্তন
ছাত্রছাত্রী চৌমুহনী সরকারি এস, এ কলেজ সংগঠনের অন্যতম সংগঠক ও পরিচালনা প্যনেলের সদস্য , এই সংগঠনটি ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যানমূলক কাজ করে।

ছাড়াও তৌহিদ ভূঁইয়া ছাত্র জীবনে নিজ গ্রামের মুরুব্বীদের উৎসাহ ও অনুপ্রেরণায় এলাকায় বিভিন্ন সামাজিক উন্নয়নমুলুক কর্মকান্ডে সম্পৃক্ত থেকেছেন। বুরপিট “ঈদগাঁও জামে মসজিদের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং গজারিয়া পুলেরগোড়া মসজিদের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি ছিলেন।
১৯৯০ সালে ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার হাতে গড়া দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত । বর্তমানে তিনি সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য।
-সাবেক সহ সভাপতি, চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রদল।সাবেক সদস্য, নোয়াখালী জেলা যুবদল।সাবেক সভাপতি, বাংলাবাজার আঞ্চলিক শাখা ছাত্রদল।সাবেক সহসভাপতি, নদোনা ইউনিয়ন ছাত্রদল।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *