July 7, 2026, 11:45 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কর্মীর প্রতি নেতার ভালোবাসা: তারেক রহমানকে নিয়ে তরিকুলের আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ত্যাগ ও কর্মীবান্ধব নেতৃত্বের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক। পোস্টে তিনি তারেক রহমানকে ‘বাংলার লুথার কিং’ এবং ‘রাজনীতির প্রমিথিউস’ হিসেবে অভিহিত করে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও প্রাপ্তির কথা তুলে ধরেন।

তরিকুল ইসলাম তারিক তার পোস্টে লিখেছেন, “আমাদের অগণিত রাত নির্ঘুম কেটেছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অনিশ্চিত জীবনের প্রহর গুনতে গুনতে আল্লাহর দরবারে একটাই প্রার্থনা ছিল— আমাদের রক্ত ও ঘামের বিনিময়ে হলেও বাংলার পবিত্র মাটিতে যেন পদার্পণ করেন ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম তারেক রহমান।”

নেতার সান্নিধ্য পাওয়ার মুহূর্তটিকে জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, “ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে উপস্থিত হলো। প্রবাদপ্রতিম এই দূরদর্শী রাষ্ট্রনায়কের সান্নিধ্যে থাকার বিরল সৌভাগ্য অর্জন করলাম। স্বপ্নের মতো তাঁর পাশে দাঁড়ানো, হাতে হাত রাখা— সবই যেন বাস্তবের উজ্জ্বল প্রভাতে রূপ নিল।”

পোস্টে তারিক তার ব্যক্তিগত অসুস্থতা নিয়ে তারেক রহমানের সহমর্মিতার কথা উল্লেখ করে বলেন, “দায়িত্ব পালন করতে গিয়ে ৯ ফেব্রুয়ারি হাতে আঘাত পেয়েছিলাম। আঘাত পাওয়ার পর থেকেই তিনি বারবার খোঁজ নিচ্ছিলেন। এমনকি বিদায় নেওয়ার সময়ও তিনি ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ ভাইকে ডেকে আমার প্রোপার ট্রিটমেন্টের নির্দেশ দেন। কর্মীর আঘাত যার হৃদয়কে এভাবে নাড়া দেয়, সেই তো প্রকৃত নেতা।”

সবশেষে তিনি তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে লেখেন, “আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের সন্তান, আমাদের কাছে এটি কেবল একটি মুহূর্ত নয়—এটি এক অনুপ্রেরণার দীপশিখা। তাঁর সাহসী নেতৃত্ব ও আপসহীন সংগ্রামী চেতনা আমাদের পথচলার প্রেরণার উৎস হয়ে থাকুক চিরকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *