May 22, 2026, 9:33 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এনসিপির সব কার্যক্রম থেকে ‘নিষ্ক্রিয়’ ঘোষণা নুসরাত তাবাসসুমের

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম ঘোষণা দিয়েছেন, নির্বাচনকালীন সময়ে তিনি দলটির সব কার্যক্রম থেকে নিজেকে সাময়িকভাবে নিষ্ক্রিয় রাখছেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্ত জানান তিনি।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন নুসরাত তাবাসসুম। স্থানীয়ভাবে সক্রিয় এই নেত্রী জানান, দলের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো তার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন।

ফেসবুক পোস্টে নুসরাত লেখেন, এনসিপি প্রতিষ্ঠার সময় দলটি গণতান্ত্রিক চর্চা, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা ও “বাংলাদেশপন্থা”র যে স্বপ্ন দেখিয়েছিল—সেগুলো তিনি ব্যক্তিগতভাবে ধারণ করেন। কিন্তু সময়ের সঙ্গে দলটি সেই নীতিমালা থেকে সরে গেছে বলে তার মনে হয়েছে।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় জোটে অংশ নেওয়া এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো ঘোষণায় তৃণমূলে বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে যারা মনোনয়ন নিয়েছেন, তারা নিজেদের “প্রবঞ্চিত” মনে করতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

নুসরাত লেখেন, “বর্তমান পরিস্থিতিতে আমি নির্বাচনকালীন পার্টির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করছি। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।”

এদিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *