May 22, 2026, 9:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

একদিনে প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ তাসনিম জারার, দরকার আরও ১৫০০

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তাসনিম জারা। নির্বাচনে অংশ নিতে এই আসনের মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশের স্বাক্ষর জমা দিতে হবে, যা প্রায় পাঁচ হাজার।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেন তিনি। একদিনেই প্রায় ৩ হাজার স্বাক্ষর পাওয়া গেছে বলে জানিয়েছেন তাসনিম জারা। রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন,
“এখন পর্যন্ত প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের ৫ হাজার স্বাক্ষর নিশ্চিত করতে হবে।”

স্বাক্ষর অভিযানে স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, মাহি, সাগরিকা ও রাফির মতো অনেক স্বেচ্ছাসেবক খুব অল্প সময়ে ১০–২০টি করে ফর্ম পূরণ করে দিচ্ছেন, যা প্রচেষ্টাকে আরও গতিশীল করেছে।

স্বাক্ষর সংগ্রহে অংশ নিতে আগ্রহীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে—ফর্মের প্রথম পাতায় ভোটারের নাম, ঠিকানা ও স্বাক্ষর নিতে হবে; তবে ক্রমিক ও ভোটার নম্বর ফাঁকা রাখতে হবে। দ্বিতীয় পাতায় একই ব্যক্তির নাম লিখে ভোটার আইডি নম্বর যুক্ত করতে হবে। নিয়ম না মানলে ফর্ম বাতিল হতে পারে।

সংগ্রহ করা ফর্ম জমা দেওয়ার জন্য ঢাকা–৯ আসনে দুটি বুথ রাখা হয়েছে—খিলগাঁও তালতলা মার্কেটসংলগ্ন ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে একটি এবং বাসাবো বালুর মাঠ এলাকায় আরেকটি।

গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগ ও স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন তাসনিম জারা। জামায়াতে ইসলামী ও এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটেই তিনি এ সিদ্ধান্ত নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *