May 22, 2026, 9:33 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সহকারী কোচ জাকির মৃত্যুতে আবেগঘন লিখলেন আসিফ আকবর

স্পোর্টস ডেস্ক :

বিপিএলের উৎসবের মাঝেই নেমে এলো শোকের ছায়া। ম্যাচের প্রস্তুতির সময় মাঠেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক আসিফ আকবর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ লিখেছেন, ফোন অন করতেই বিসিবির চিফ সিলেক্টর হাবিবুল বাশারের ফোন— “স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি ভাই আর নেই।” সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন— উল্লেখ করেন আসিফ।

স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, জাকি ছিলেন তাদের ‘ইমিডিয়েট সিনিয়র’ এবং একই এলাকার মানুষ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনসহ দীর্ঘদিন ঢাকা লিগে খেলেছেন তিনি। পরে কোচিংয়ে নিজেকে নিবেদিত করেন। “নিপাট, নিরহংকারী একজন মানুষকে হারালাম”— এমন অনুভূতি প্রকাশ করেন আসিফ।

জাকির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আসিফ লিখেন, “কুমিল্লার কৃতি সন্তান ও বাংলাদেশের এক মূল্যবান সম্পদ ছিলেন তিনি। মহান আল্লাহ পরিবারকে এই শোক সইবার শক্তি দিন— আমিন।”

ঢাকা ক্যাপিটালসের সূত্র জানায়, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে ওয়ার্ম-আপ করাচ্ছিলেন কোচ মাহবুব আলী জাকি। হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে নিশ্চিত করা হয়— তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *