May 22, 2026, 9:33 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফরিদপুর কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী জেমস

বিনোদন ডেস্ক :

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে দেশবরেণ্য সংগীতশিল্পী জেমসের কনসার্টে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানে অংশ নিতে আসা হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন, ঠিক তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় জেমস ফরিদপুর পৌঁছান। গেস্ট হাউসে অবস্থানকালে বিশৃঙ্খলার খবর পান। রাত সাড়ে ১০টায় পরিস্থিতি চরম আকার নেওয়ায় আয়োজকরা অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেন।

জেমস নিজেও ঘটনার দায় আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতায় দিচ্ছেন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কড়া মেজাজে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করে গাড়িতে উঠে যাচ্ছেন, সঙ্গে থাকা দল তার নিরাপত্তার ব্যবস্থা করছেন।

আয়োজক কমিটি জানায়, অনুষ্ঠানটি মূলত নিবন্ধিতদের জন্য থাকলেও জেমসের আগমনের খবর পেয়ে বহিরাগত কয়েক হাজার দর্শক ভিড় জমান। অনিবন্ধিত দর্শকরা গেট ও দেয়াল পেরিয়ে প্রবেশের চেষ্টা চালান, এক পর্যায়ে স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ প্রায় ২৫-৩০ জন আহত হন, যাদের মধ্যে ১০-১২ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *