April 6, 2026, 11:54 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জাপানে তুষারপাতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ১, আহত ২৬

অনলাইন ডেস্ক :

জাপানের গুনমা প্রিফেকচারে তুষারপাতের মধ্যে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনা ঘটে কান-এৎসু এক্সপ্রেসওয়েতে, যেখানে দুটি ট্রাকের সংঘর্ষের পর পেছন থেকে আসা গাড়িগুলো একের পর এক ধাক্কা খায়। এতে ৫০টিরও বেশি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার এক প্রান্তে আগুন লেগে এক ডজনের বেশি যানবাহন পুড়ে যায়, যদিও এতে কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সাত ঘণ্টার পর।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি টোকিওর ৭৭ বছর বয়সী এক নারী। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের কিছু অংশে যান চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ শুক্রবার গভীর রাতে ভারী তুষারপাতের সতর্কতা জারি করেছিল। দেশটিতে বছরের শেষের এই সময়ে নববর্ষের ছুটির জন্য মানুষ ট্রিপ বা ভ্রমণে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *