May 22, 2026, 9:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অস্ট্রেলিয়ায় হাইপ, কিন্তু ব্যাটে হতাশা-বাবর আজমের চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানি ব্যাটিং তারকা বাবর আজম এবারের বিগ ব্যাশ লিগে প্রথমবার সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন। তার আগমনের আগে অস্ট্রেলিয়ায় তুমুল হাইপ তৈরি হয়। দর্শকদের জন্য ‘বাবরিস্তান’ নামে ফ্যান জোনও উৎসর্গ করে সিডনি। তবে যতটা আশা ছিল, বাবরের ব্যাটে ততটাই হতাশা দেখা দিয়েছে।

গতকাল (শুক্রবার) মেলবোর্ন স্টারসের বিপক্ষে চতুর্থ ম্যাচে বাবর মাত্র ৭ বল খেলে ২ রানে আউট হন। শেষ পর্যন্ত সিডনি ২০ ওভারে ১৪৪ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় স্টয়নিসের নেতৃত্বাধীন মেলবোর্ন স্টারস ১৫ বল হাতে রেখে জয় তুলে নেয়। এ নিয়ে ৪ ম্যাচে বাবরের দল তৃতীয় হার ভুগল।

বাবর মাত্র এক ম্যাচে ভালো রান করেছেন — ৪২ বল খেলে ৫ চার ও ২ ছক্কায় ৫৮ রান। বাকি তিন ম্যাচে তিনি আউট হয়েছেন ২, ৯ ও ২ রানে। সিক্সার্সের জয়ের পুঁজি মূলত জশ ফিলিপের ৫৭ বলে ৯৬ রানের ইনিংসের ওপর ভর করেছে। ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের জন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যালেঞ্জ বড়, বিশেষ করে স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞরা।

এর আগে প্রায় এক বছর পর পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছিলেন বাবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রত্যাবর্তন সিরিজে প্রথম ম্যাচে ডাক মিললেও পরবর্তী দুই ম্যাচে তিনি করেছেন মাত্র ১১ ও ৬৮ রান। এরপর পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজেও বাবরের ব্যাটে ছন্দ আসে না — ৫ ম্যাচে ১১২.৩৮ স্ট্রাইকরেটে সংগ্রহ করেছেন ১২৭ রান।

এর আগে ওয়ানডে ও টেস্টেও বাবরের দীর্ঘ সময় সেঞ্চুরি শূন্য ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ নভেম্বর ৮০৭ দিন ও ৮৩ ইনিংস পর তিনি সেঞ্চুরি করেন। কাকতালীয়ভাবে, সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিওও ৮৩ ইনিংস পর্যন্ত সেঞ্চুরি পাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *