May 22, 2026, 9:33 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রণবীরের প্রশংসায় নওয়াজউদ্দিন, জানালেন নেপথ্যের গল্প

নিজস্ব প্রতিবেদক :

২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রণবীর সিং। ১৫ বছরের ক্যারিয়ারে রোমান্টিক নায়ক থেকে খলনায়ক—সব চরিত্রেই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে ‘হামজা’ চরিত্রে তার অভিনয় আবারও আলোচনায়।

এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ একজন মানুষ রয়েছেন বলেই মনে করেন অনেকেই—তিনি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। খুব কম মানুষ জানেন, বলিউডে পথচলার শুরুতে রণবীরকে অভিনয়ে হাতেখড়ি করিয়েছিলেন নওয়াজই।

তখন নওয়াজউদ্দিন নিজেও ক্যারিয়ারে সংগ্রাম করছেন। তবু ‘ব্যান্ড বাজা বারাত’-এর জন্য রণবীরকে অভিনয়ের ওয়ার্কশপ করিয়েছিলেন তিনি। আর প্রথম ছবিতেই শ্রেষ্ঠ নবাগত অভিনেতার পুরস্কার জেতেন রণবীর।

তবে নিজের ভূমিকাকে বড় করে দেখাতে নারাজ নওয়াজউদ্দিন। তিনি বলেন, “রণবীরের মধ্যে শুরু থেকেই বড় অভিনেতা হওয়ার গুণ ছিল। আমি শুধু সঠিক দিকটা দেখাতে চেয়েছি।” স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, “ওয়ার্কশপ করলেই যে কেউ অভিনেতা হয়ে যায়—এটা আমি বিশ্বাস করি না। রণবীরের নিজস্ব প্রতিভাই তাকে আজকের জায়গায় এনে দিয়েছে।”

নওয়াজের মতে, শিক্ষক কেবল পথ দেখাতে পারেন, কিন্তু “দিনশেষে ক্যামেরার সামনে যে কাজটা করতে হয়—ওটা অভিনেতাকেই করতে হয়। রণবীর সেটা অসাধারণভাবে করেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *