May 22, 2026, 9:34 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

১৪ বছর বয়সে ৮৪ বলে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস, বিশ্বরেকর্ড গড়ল বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক :

১৪ বছর বয়সী বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৮৪ বলে ১৯০ রান করে গড়লেন নতুন বিশ্বরেকর্ড। বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই তার ব্যাটে উঠল ঝড়, সব আলো ছিনিয়ে নিলেন এই কনিষ্ঠ ব্যাটার।

বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দল। শুরু থেকেই বৈভবের ঝড়, মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০টি চার ও ৮টি ছক্কায় তৈরি হয় ৮৮ রান। এই সেঞ্চুরি প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম, যেখানে প্রথমে রয়েছেন পাঞ্জাবের অনমোলপ্রীত সিং (৩৫ বলে)।

বৈভবের দেড়শ রানের ইনিংসও ছিল নজিরবিহীন। মাত্র ৫৯ বলে ১৫০ রান করে ভেঙেছেন ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ রানের রেকর্ড। শেষ পর্যন্ত আউট হন ১৯০ রানে, ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা দিয়ে।

এদিন রাঁচিতে উপস্থিত ছিলেন ভারতের সিনিয়র ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা, কিন্তু সব আলো কেড়ে নিলেন ১৪ বছর বয়সী এই কনিষ্ঠ ব্যাটার। বিজয় হাজারে ট্রফিতে এ ধরনের ধ্বংসাত্মক ব্যাটিং নতুন রেকর্ডের দিকে নজর রেখেছে ক্রিকেট বিশ্বকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *