May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মেট্রোরেলের ভ্যাট অব্যাহতি ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীবাসীর কাছে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের সেবার উপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ বলেন, সরকার পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত মেট্রোরেলকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতির ব্যবস্থা করেছিল। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী জনস্বার্থে মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হলো।

প্রসঙ্গত, দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। পরবর্তীতে এটি মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। মেট্রোরেলে যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই; সকল যাত্রী নির্ধারিত ভাড়ায় যেকোনো গন্তব্যে ভ্রমণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *