May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নির্বাচন ঘিরে নতুন ভিডব্লিউবি ও এমসিবিপি কার্যক্রম স্থগিতের নির্দেশ ইসির

জেডটিভি বাংলা ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নতুন কোনো উন্নয়নমূলক কার্যক্রম শুরু না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

চিঠিতে ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনী এলাকায় মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি) এবং ভলনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রাম (এমসিবিপি)–এর আওতায় নতুন কোনো কার্যক্রম বা প্রকল্প গ্রহণ করা যাবে না।

তবে আগে থেকে চলমান কার্যক্রমগুলো যথারীতি অব্যাহত থাকবে বলে স্পষ্ট করেছে কমিশন। একইসঙ্গে নতুন করে কোনো সুবিধাভোগী তালিকাভুক্তি কিংবা নতুন প্রকল্প অনুমোদনও দেওয়া যাবে না।

ইসি আরও জানায়, কোনো এলাকায় জরুরি প্রয়োজনে নতুন কার্যক্রম শুরু করা অপরিহার্য হলে তা সরাসরি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে অবশ্যই লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ এবং ভোটারদের ওপর প্রভাব বিস্তার ঠেকাতেই এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *