May 22, 2026, 9:33 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চোটে পড়লেন রংপুরের স্পিনার নাইম, শুরুর আগেই বিপিএল শেষ হওয়ার শঙ্কা

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর মাত্র একদিন বাকি। ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াচ্ছে ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এরই মধ্যে উদ্বোধনী ভেন্যুতে পৌঁছে গেছে বেশিরভাগ দল। তবে আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে রংপুর রাইডার্স।

দলের স্পিনার নাইম হাসান প্রস্তুতি ম্যাচে চোটে পড়ায় বিপিএলের শুরুর অংশে তাকে পাচ্ছে না রংপুর। গত সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেন ইনজুরিতে আক্রান্ত হন এই টাইগার স্পিনার। নিলাম থেকে তাকে দলে ভেড়ায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।

চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ নাইমকে দুই সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছে। ফলে তিনি বিপিএলের সিলেট পর্ব ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম পর্বের বড় অংশ মিস করতে পারেন। টুর্নামেন্টের শেষভাগে তার মাঠে ফেরা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

রংপুর রাইডার্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা পর্বে নাইমকে পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তবে দুই সপ্তাহ পর পুনরায় মেডিকেল মূল্যায়নের পরই তার বিপিএল খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

এদিকে নাইম হাসানও আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সিলেট ও চট্টগ্রাম পর্ব মিস করলেও ঢাকা পর্ব দিয়ে মাঠে ফেরার লক্ষ্য তার। তবে ফিটনেসই শেষ কথা বলবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *