May 22, 2026, 9:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কান্তারা’ বিতর্কে রণবীরের পাশে দাঁড়ালেন গুলশান দেবাইয়া

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি বিতর্কে জড়িয়ে পড়েছেন সিনেমা ‘কান্তারা: এ লেজেন্ড চ্যাপ্টার ১’ সংক্রান্ত একটি অনুষ্ঠানে। গোয়ায় অনুষ্ঠিত ইফি ২০২৫-এর মঞ্চে ছবির অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠির অভিনয় নকল করতে গিয়ে রণবীরকে নেটিজেনরা সমালোচনা করেছেন।

সমালোচনার সূত্রপাত ঘটে, যখন রণবীর ছবির আইকনিক ‘দৈব’ অবতারের অভিনয় নকল করতে গিয়ে ভুলবশত ‘ভূত’ শব্দ ব্যবহার করেন। তিনি পরে জানিয়েছেন, তার উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; তিনি শুধুমাত্র একজন অভিনেতার প্রতি মুগ্ধতা প্রকাশ করতে চেয়েছিলেন। বিতর্ক বাড়ার পর রণবীর ক্ষমা চেয়েছেন।

এই কঠিন সময়ে রণবীরের পাশে দাঁড়িয়েছেন গুলশান দেবাইয়া, যিনি ছবিতে রাজা কুলশেখরের চরিত্রে অভিনয় করেছেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “মানুষ যখন উত্তেজিত হয়, তখন ভুল করা স্বাভাবিক। রণবীর ক্ষমা চেয়েছে, তাই আমাদের উচিত বিষয়টি ভুলে সামনে এগিয়ে যাওয়া।”

গুলশান আরও বলেন, “ব্যক্তিগতভাবে বিষয়টি আমাকে প্রভাবিত করেনি। যারা অপমানিত বোধ করেন, তাদের উদ্দেশে বলব, ক্ষমাপ্রার্থী রণবীরের কথাতেই বিষয়টি শেষ হওয়া উচিত।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *