April 6, 2026, 11:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের পক্ষ থেকে বিস্তারিত তদন্তের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশের কাছে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই বুধবার (২৪ ডিসেম্বর) জানায়, গতকাল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের কোনো সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত করতে হবে।

হাদিকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় হত্যা করা হয়েছিল, যা নিয়ে তার মৃত্যুর পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভ ডাক দেওয়া হয়েছিল। এছাড়া হত্যার পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাবের বিষয়টিও উল্লেখ করেছে পিটিআই।

এর আগে ১৪ ও ১৭ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার ও হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল। তখনও তারা বাংলাদেশে উসকানিমূলক বক্তব্য, কূটনৈতিক স্থাপনায় হামলা ও হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধের বিষয়ে উদ্বেগ জানিয়েছিল।

ভারতের পক্ষ থেকে এসময় বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জোর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *