May 22, 2026, 8:46 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বছরের শেষ সময়ে ২০ লাখেরও বেশি ত্রুটিপূর্ণ বই বাতিল

নিজস্ব প্রতিবেদক :

বছরের শেষ সময়ে নিম্নমানের পাঠ্যবই ছাপানোর অভিযোগে অর্ধশতাধিক ছাপাখানার ২০ লাখেরও বেশি বই বাতিল করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বাতিল করা বইগুলোর বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। এসব বই কাটিং মেশিনে কেটে ফেলা হয়েছে। এছাড়া তিন হাজার টনের বেশি নিম্নমানের কাগজও অনুমোদন না করে বাতিল করা হয়েছে।

এনসিটিবি সূত্র জানায়, ফর্মা মিসিং, ডাবল ফর্মা, পতাকা পরিবর্তন, বাঁধাইয়ে ত্রুটি, আলট্রা ভার্নিশ না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে এসব বই বাতিল করা হয়েছে। টেন্ডারের শর্ত অনুযায়ী বইয়ের কাগজ হতে হবে ১০০ শতাংশ ভার্জিন পাল্পের, কিন্তু অনেক ছাপাখানায় ২০ শতাংশ ভার্জিন ও ৮০ শতাংশ রিসাইকেলড পাল্প ব্যবহার করা হয়েছে।

এনসিটিবির সদস্য অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী জানিয়েছেন, পাঠ্যবইয়ের মানে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে অর্ধশতাধিক ছাপাখানার বিপুলসংখ্যক বই বিনষ্ট করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই প্রি-ডিস্ট্রিবিউশন এজেন্টরা জানিয়েছেন, বিভিন্ন পর্যায়ে মনিটরিং করে বই জব্দ ও বিনষ্ট করা হচ্ছে। সঠিক তদন্ত ও নজরদারির মাধ্যমে ভবিষ্যতে নিম্নমানের বই ছাপানোর চেষ্টা রোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *