April 7, 2026, 12:08 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নারায়ণগঞ্জ-৩: আজহারুল ইসলাম মান্নানকে জিয়া সৈনিক দলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে সমর্থন জানিয়ে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক জি এম সুমন মুন্সী ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার বিকেলে সোনারগাঁয়ে আজহারুলের বাসভবনে জেলা জিয়া সৈনিক দলের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন আহ্বায়ক জি এম সুমন মুন্সী, সদস্য সচিব শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মো. মনির হোসেন সহ অন্যান্য নেতা-কর্মীরা।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। নেতার উপস্থিতিতে আমাদের দল আরও শক্তিশালী হবে। সবাই ঢাকায় স্বাগত জানানোর জন্য যাবেন।”

জি এম সুমন মুন্সী বলেন, “শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। নারায়ণগঞ্জ-৩ আসনের জন্য যাকে বিএনপি মনোনয়ন দেবে, তার পাশে আমরা থাকব। আজহারুল ইসলাম মান্নানকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবো ইনশাল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *