April 7, 2026, 12:12 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অস্ত্রের মুখে অপহরণের ৭ ঘণ্টার মধ্যে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অস্ত্রের মুখে অপহরণের মাত্র ৭ ঘণ্টার মধ্যে লটো শো-রুমের মালিক পিন্টু আকন্দ (৩৫)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে অপহরণকারীরা তাকে তার শোরুম থেকে জোরপূর্বক সাদা হাইস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

পরে তার লাশ আদমদীঘী উপজেলার কুমাড়পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। পুলিশ এখনও হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, হত্যায় ব্যবহৃত মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টা ৮ মিনিটে সাদা মাইক্রোবাসটি শো-রুমের সামনে আসে। চারজন দুর্বৃত্তের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বের করে নিয়ে যায়। পরে সবাই মাইক্রোবাসে তুলে বগুড়া-নওগাঁ মহাসড়ক ধরে আদমদীঘী অভিমুখে রওয়ানা হয়। তাদের মুখ ঢেকে ছিল। সিসিটিভি ফুটেজেও ঘটনা ধরা পড়েছে।

নিহতের বাড়ি নওগাঁ জেলার রানিনগর থানার লোহাচুরা গ্রামে। অপহরণের ঘটনায় এলাকায় ব্যবসায়ীরা ভীত। পুলিশ জানায়, মাইক্রোবাস চালক সানোয়ার হোসেন (৪০) এবং আরও দুজন সাকিল ও সাগরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *