May 22, 2026, 10:23 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

খুলনায় এনসিপি শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক :

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মোতালেবের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল জানান, “মোতালেব নামে এক ব্যক্তিকে গুলি করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।” তিনি আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মাথার সিটি স্ক্যানের জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি অভিযোগ করে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণে আন্দোলনকর্মী ও জুলাই যোদ্ধারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার দাবি, খুলনা এখন কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, “পুলিশ যাদের আটক করছে, তারা সহজেই জামিনে বেরিয়ে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব সন্ত্রাসী গোষ্ঠী নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের আশীর্বাদে খুলনাকে অশান্ত করার মিশনে নেমেছে।”

স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন—
‘জুলাই যোদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *