May 23, 2026, 12:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দায়িত্বে ৮৭০ আনসার

নিজস্ব প্রতিবেদক :


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে জোরালো নিরাপত্তা ব্যবস্থা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে থাকবে ৮৭০ জন আনসার সদস্য।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সংসদ ভবনের সামনে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত আনসার সদস্যদের নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয়।

সূত্র জানায়, জানাজার নিরাপত্তায় তিন স্তরের আনসার বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে ব্যাটালিয়ন আনসার ২৭০ জন, অঙ্গীভূত আনসার ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবক থাকবেন ২০০ জন। এ ছাড়া নিরাপত্তা তদারকিতে থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী জানান, জানাজাকে ঘিরে সংসদ ভবন এলাকার পূর্ব পাশের মাঠ সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখা হবে। যাতে কেউ অননুমোদিতভাবে ভেতরে প্রবেশ করতে না পারে কিংবা কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন, যাতে জানাজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *