May 23, 2026, 12:23 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ওসমান হাদির জানাজা ঘিরে নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে শনিবার (২০ ডিসেম্বর) রাজধানী ঢাকায় ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানায়, জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভারী যানজট তৈরি হতে পারে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত জনসমাবেশও কোনো কোনো সময় হঠাৎ সংঘাতপূর্ণ হয়ে সহিংস রূপ নিতে পারে। তাই বড় ধরনের সমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন ছাড়া ওইসব এলাকা পরিহারের জন্য মার্কিন নাগরিকদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *