May 23, 2026, 1:08 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সন্ত্রাসীদের অস্বাভাবিক জামিন নিয়ে প্রধান বিচারপতির কাছে উদ্বেগ জানিয়েছে আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের অস্বাভাবিক জামিন প্রদানের বিষয়ে প্রধান বিচারপতিকে উদ্বেগ জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে করা উদ্যোগগুলোর ক্ষেত্রে প্রধান বিচারপতির সমর্থন সবসময়ই ছিল। তবে কিছু বেঞ্চ থেকে এক দিনে কয়েকশো মামলায় অস্বাভাবিকভাবে জামিন প্রদানের ঘটনা উদ্বেগজনক।

আইন উপদেষ্টা বলেন, “যে ব্যক্তির জামিন পাওয়ার পরে অন্যকে আক্রমণ বা হত্যার সম্ভাবনা থাকে, সেই ধরনের জামিন আইনগতভাবে প্রযোজ্য হওয়া উচিত নয়। হাইকোর্টের অভিভাবক হচ্ছেন প্রধান বিচারপতি, তাই এই বিষয়গুলো তার নজরদারিতে থাকা প্রয়োজন।”

ড. আসিফ আরও বলেন, নতুন প্রধান বিচারপতি আসার পরও তিনি এই বিষয়টি পুনর্বার গুরুত্বসহকারে উপস্থাপন করবেন এবং আশা প্রকাশ করেন যে বিচার বিভাগের সংস্কার টেকসইভাবে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ (১৮ ডিসেম্বর) শেষ কর্মদিবস পালন করেছেন। আগামী তিন-চার দিনের মধ্যে নতুন প্রধান বিচারপতির নাম জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *