May 22, 2026, 10:24 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজশাহীতে ভারতীয় হাইকমিশন ঘেরাও পরিকল্পনা পুলিশের বাধায় ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয় ঘেরাও ও লং মার্চ কর্মসূচি পুলিশি বাধার কারণে সম্পন্ন হয়নি। ভারতীয় আধিপত্যবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’ আহ্বান জানায়, ভদ্রা মোড় থেকে হাই কমিশন পর্যন্ত একটি লং মার্চ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় লং মার্চ শুরু হলেও, হাই কমিশন অফিসের প্রায় ১০০ মিটার আগে পুলিশি ব্যারিকেডে মিছিল আটকে দেওয়া হয়। অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে যাওয়ার অনুমতি চান।

সকাল থেকেই ভদ্রা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসন হাই কমিশনের আশপাশের রাস্তা বন্ধ করায় বিক্ষোভকারীরা কার্যালয় পর্যন্ত পৌঁছাতে পারেননি। এসময় তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

একজন বিক্ষোভকারী বলেন, “আমরা ইন্ডিয়ার দালালি করতে চাই না। আমাদের রাষ্ট্র ঢাকায় বসেই পরিচালিত হবে। কোনো দালাল বা বিদেশি আদেশ চলবে না। আমরা স্বাধীনভাবে আমাদের দেশ পরিচালনা করব।”

প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায়, বিক্ষোভকারীরা হাই কমিশনের দিকে এগোতে চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংক্ষিপ্ত ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর তারা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি চালান।

অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরও কর্মসূচি সফলভাবে শেষ করা সম্ভব হয়নি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাসির ফরহাদ জানান, “কিছু ব্যক্তি হাই কমিশন অফিস ঘেরাও করতে চেয়েছিলেন, তবে পুলিশ তাদের সেটা করতে দেয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *