May 23, 2026, 1:09 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক বন্ধন আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক :

যুক্তরাষ্ট্র দূতাবাসের মেরিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সম্প্রতি যৌথ ফিটনেস ও সৌহার্দ্য বৃদ্ধির কার্যক্রমে অংশ নিয়েছে। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই অনুশীলনে মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্টের মাধ্যমে দুই বাহিনীর সদস্যদের দলগত দক্ষতা, আস্থা ও প্রস্তুতি আরও সুদৃঢ় হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের একজন প্রতিনিধি জানিয়েছেন, এই কার্যক্রম দুই দেশের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতিফলন, যা পারস্পরিক আস্থা এবং দলগত সমন্বয় আরও মজবুত করছে। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারও শক্তিশালী হচ্ছে।

এই বিনিময় কার্যক্রমে যৌথ প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্র দূতাবাস দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা ও বন্ধন আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *