April 6, 2026, 11:48 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘হাদি হত্যার বিচার চাই’, ‘বিচার বিচার বিচার চাই’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।

ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে প্রত্যাশা নিয়ে জীবন দিয়েছিলেন, তা এখনো পূরণ হয়নি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন এবং অবিলম্বে হাদি হত্যার সুষ্ঠু বিচার ও রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *