May 23, 2026, 1:09 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আজ স্বাভাবিক নিয়মে চালু থাকতে পারে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) কার্যক্রম আজ বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে চালু থাকতে পারে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আজ আইভিএসি খোলা রাখার প্রস্তুতি রয়েছে এবং স্বাভাবিক সেবা কার্যক্রম পরিচালনার কথা ভাবা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গতকাল বুধবার দুপুর ২টার দিকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভিসা কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, গতকাল জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’ ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করায় নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিসা কেন্দ্র বন্ধ থাকায় গতকাল যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *