May 22, 2026, 9:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জনপ্রিয় সিরিজ ‘ফলআউট’ ফিরছে নিউ ভেগাসের রোমাঞ্চ নিয়ে

বিনোদন ডেস্ক :

দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ওটিটি সিরিজ ‘ফলআউট’। তবে দর্শকদের জন্য চমকপ্রদ খবর হলো, প্রত্যাশার চেয়ে কিছুটা আগেই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটির দ্বিতীয় সিজন।

সম্প্রতি লাস ভেগাসের আইকনিক ‘স্ফিয়ার’-এ অনুষ্ঠিত চোখ ধাঁধানো এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দেয় অ্যামাজন প্রাইম ভিডিও। এই অনুষ্ঠানে স্ফিয়ারটিকে রূপান্তর করা হয় বিশালাকার পোস্ট-অ্যাপোক্যালিপটিক ‘স্নো গ্লোবে’-তে, যেখানে দেখা যায় সিরিজের জনপ্রিয় চরিত্র লুসি, ম্যাক্সিমাস এবং দ্য গুল।

দর্শকদের সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে সেখানে উপস্থিত বিশাল ডেথক্ল, যা ইঙ্গিত দিচ্ছে এবারের অভিযান হতে যাচ্ছে রহস্যময় নিউ ভেগাসের দিকে।

প্রথম সিজনের ধারাবাহিকতা বজায় রেখে, দ্বিতীয় সিজনেও থাকবে মোট ৮টি পর্ব। তবে মুক্তির ধরনে কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্বটি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মুক্তি পেলেও, পরবর্তী পর্বগুলো প্রতি বুধবার নিয়মিত বিরতিতে প্রকাশিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *