April 7, 2026, 1:26 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বন্দুকধারীর অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরোর সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

সিডনির বোন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হিরো আহমেদ আল-আহমেদের সঙ্গে দেখা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস।

গত রোববার বোন্ডি সৈকতে দুই বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হন। বন্দুকধারীরা বাবা-ছেলের সম্পর্কের মধ্যে ছিলেন। হামলার সময় সৈকতে ইহুদি ধর্মাবলম্বীরা একটি ধর্মীয় উৎসব পালন করছিলেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আহমেদ আল-আহমেদ কয়েকটি গাড়ির পেছনে দাঁড়িয়ে বন্দুকধারীর দিকে এগোছেন। মুহূর্তে সাহস দেখিয়ে তিনি বন্দুকধারীকে জাপটে ধরে অস্ত্রটি ছিনিয়ে নেন। এই সাহসিকতায় বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়।

প্রধানমন্ত্রী আলবানিস বলেন, “তিনি কফি নেওয়ার চেষ্টা করছিলেন, তখনই লক্ষ্য করলেন সামনে মানুষকে গুলি করা হচ্ছে। সেই মুহূর্তে তিনি পদক্ষেপ নেন। তার এই সাহসিকতা সব অস্ট্রেলিয়ানের জন্য অনুপ্রেরণা।”

বন্দুকধারীর সঙ্গে ধস্তাধস্তির সময় আহমেদ নিজেও গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন, প্রথম সার্জারি সম্পন্ন হয়েছে, তবে গুলি দেহের ভেতর থাকায় আরও একবার সার্জারি করার প্রয়োজন হবে।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *