April 7, 2026, 1:41 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছেন যে বীর সন্তানরা, তাদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নেমেছে। বিজয়ের এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে জড়ো হন সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা হাজারো মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

সরেজমিনে দেখা যায়, শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারিবদ্ধ উপস্থিতিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন। অনেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাধীনতার চেতনায় স্লোগান দেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করেন।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে আসা কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখিনি। বইয়ের পাতায় পড়েছি ইতিহাস। আজ প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।”

শ্যামলী থেকে শ্রদ্ধা জানাতে আসা আরিফুল ইসলাম বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের স্মরণ করতেই প্রতি বছর এখানে আসি। এবারও বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম।”

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা এসেছে। এই দিনটি আমাদের গৌরবের। জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধে এসে বিনম্র শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আবারও স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতার ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *