July 7, 2026, 8:58 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

আবারও বিতর্কে শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। এবার তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘বাস্তিয়ান’-কে কেন্দ্র করে বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়েছেন এই অভিনেত্রী। কর্ণাটক পুলিশ সম্প্রতি বেঙ্গালুরুর এই রেস্টুরেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ১১ ডিসেম্বর নির্ধারিত সময় অতিক্রম করার পরও রেস্টুরেন্টটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান-বাদ্য ও নাচ চলার অভিযোগ ওঠার পরই পুলিশ কঠোর অবস্থানে আসে।

এই ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রেস্টুরেন্টের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তবে ‘বাস্তিয়ান’-কে ঘিরে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের প্রাক্তন বিজয়ী সত্য রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসা হয়। বচসার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্টুরেন্টের প্রতি তীব্র সমালোচনা শুরু হয়।

এই ঘটনায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন শিল্পা শেঠি। ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে ধারাবাহিকভাবে এমন সমস্যায় পড়ায় তিনি বেশ বিব্রত। তবে এখন পর্যন্ত শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *