May 22, 2026, 9:34 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‘পুষ্পা টু’র রেকর্ড ভেঙে দিল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর’ ভারতীয় বক্স অফিসে ইতিহাস গড়েছে। মুক্তির দ্বিতীয় রোববারেই আয় দিয়ে টপকে গেছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড।

বক্স অফিস সূত্র অনুযায়ী, মুক্তির দ্বিতীয় রোববারে ‘পুষ্পা টু’ আয় করেছিল ৫৪ কোটি রুপি। সেখানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একই দিনে আয় করেছে ৫৮ কোটি রুপি, যা নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

পুষ্পা টু মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বলিউডের শীর্ষ তারকাদের সিনেমাও বক্স অফিসে এলেও, দ্বিতীয় সপ্তাহে এমন সাফল্য ছুঁতে পারেনি। সে জায়গায় রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ বর্তমানে দর্শক টানার দৌড়ে সবার চেয়ে এগিয়ে।

মুক্তির মাত্র ১০ দিনের মাথায় ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহান্তেই ছবিটি প্রায় ১১১ কোটি রুপি আয় করেছে।

সিনেমাটিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন। শক্তিশালী তারকাবহুল অভিনয়, অ্যাকশন ও গল্পের কারণে দর্শক আগ্রহ এখনো তুঙ্গে।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতীয় বক্স অফিসে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায় বড়দিন ও নববর্ষের ছুটিতে ‘ধুরন্ধর’-এর আয় আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *