May 22, 2026, 10:59 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

“আমাকে ভালো থাকতে বলে ছেলে নিজেই না ফেরার দেশে চলে গেল”: সুদানে শহীদ মাসুদ রানার মা

নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মাত্র এক মাস আট দিন আগে সুদানে দায়িত্বে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল মাসুদ রানা। শনিবার (১৩ ডিসেম্বর) আবেই এলাকায় জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় শহীদ হন তিনি।

মাসুদ রানা নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের সন্তান। ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর থেকেই সংসারের হাল ধরেছেন। দুই ছোট ভাইকে মানুষ করেছেন, নিজের স্বপ্ন—পৈতৃক ভিটায় আধুনিক বাড়ি করা—পিছিয়ে রেখেছেন। সুদানে যাওয়ার আগে স্ত্রী আসমাউল হুসনা আঁখি ও ৮ বছরের মেয়ে মাগফিরাতুল মাওয়াকে বিদায় জানিয়ে গিয়েছিলেন।

শহীদের মা মর্জিনা খাতুন কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, “মা, এখন আর কষ্ট নাই, ডিউটি কম। আমাকে ভালো থাকতে বলেছিল—ছেলে নিজেই না ফেরার দেশে চলে গেল।”

প্রতিবেশীরা জানাচ্ছেন, মাসুদ ছিলেন শান্ত ও মিশুক স্বভাবের, গ্রামের মানুষের কাছে গর্বের নাম। এই আকস্মিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

রোববার বিকেলে নাটোর স্টেডিয়াম সেনাক্যাম্পের কমান্ডার মেজর মো. নাজমুল আলম আবীর শহীদ মাসুদের পরিবারকে সান্ত্বনা দেন এবং মরদেহ দ্রুত দেশে আনার জন্য রাষ্ট্রীয় প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। লালপুর উপজেলা প্রশাসনও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *