May 22, 2026, 9:33 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

৫ জেলার সংশোধিত ইংরেজি বানান ব্যবহারের নির্দেশ কারিগরি শিক্ষা বোর্ডের

অনলাইন ডেস্ক :

সরকারি সিদ্ধান্ত কার্যকর থাকলেও এখনো দেশের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের দাপ্তরিক নথি ও চিঠিপত্রে পাঁচটি জেলার পুরোনো ইংরেজি বানান ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া জেলার নামের সংশোধিত ইংরেজি বানান ব্যবহার করার জন্য পুনরায় তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সম্প্রতি বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী জেলা পাঁচটির ইংরেজি নাম বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধন করা হয়েছে।

তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান এখনো তাদের চিঠিপত্র, নোটিশ ও দাপ্তরিক নথিতে পুরোনো ইংরেজি বানান ব্যবহার করছে, যা সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়—চট্টগ্রামের ক্ষেত্রে ‘Chittagong’-এর পরিবর্তে ‘Chattogram’, কুমিল্লার জন্য ‘Comilla’-এর বদলে ‘Cumilla’, বরিশালের ক্ষেত্রে ‘Barisal’-এর পরিবর্তে ‘Barishal’, যশোরের জন্য ‘Jessore’-এর স্থলে ‘Jashore’ এবং বগুড়ার ক্ষেত্রে ‘Bogra’-এর পরিবর্তে ‘Bogura’ বানান ব্যবহার করতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানকে পুরোনো বানান পরিহার করে সংশোধিত ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণের জন্য আবারও অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *