May 22, 2026, 11:00 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সরকার চাইলে ২৪ ঘণ্টায় হামলাকারীদের গ্রেপ্তার সম্ভব : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, হামলাকারীদের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন প্রয়োজন কেবল রাজনৈতিক সদিচ্ছা। পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী মাঠে থাকলেও কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও শরীফপুর আইডিয়াল হাই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত নভেম্বরে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থী হামলার শিকার হন এবং সর্বশেষ গত শুক্রবার শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এসব ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সহিংসতা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘিরে আর যেন একটি গুলিও না চলে—এমন পরিবেশ নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব সরকারের। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হলে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের ভেতরে বা বাইরে কেউ যদি নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে জড়িত থাকে, তবে তাদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন। দেশের মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে স্বাধীনভাবে মত প্রকাশ করতে চায়।

রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

অনুষ্ঠানে শরীফপুর আইডিয়াল হাই স্কুলের সভাপতি মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *